ডিজিটাল বাংলাদেশের নতুন প্রজন্ম: অনলাইন ব্যবসায় বদলে যাচ্ছে জীবন
ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে দেশের হাজারো তরুণ-তরুণী এখন অনলাইন ব্যবসার সঙ্গে যুক্ত হচ্ছেন। কেউ পোশাক, কেউ হস্তশিল্প, আবার কেউ প্রযুক্তি সেবা নিয়ে কাজ করছেন।
বিশেষ করে গ্রামীণ অঞ্চলের অনেক তরুণ এখন ঘরে বসেই অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যবসা পরিচালনা করছেন। এতে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হচ্ছে এবং স্বনির্ভরতার পথও উন্মুক্ত হচ্ছে।
অর্থনীতি বিশ্লেষকদের মতে, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আগামী দিনে আরও বেশি মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দেবে এবং দেশের ক্ষুদ্র ব্যবসা খাতকে শক্তিশালী করবে।
আমি যখন একজন কর্মীর নিকট থেকে বেস্ট আউটপুট প্রত্যাশা করব তখন অবশ্যই আমাকে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ওই ধরনের একটি পরিবেশ তৈরি করতে হবে। আমাদের দেশে সমস্যা হলো পরিবেশ তৈরি না করেই আমরা প্রত্যাশা পূরণের চেষ্টা করি।